ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতীয় শিক্ষাক্রমে ড. আসাদুল্লাহ আল-গালিবের ‘সীরাতুর রাসূল (ছা.)’ অন্তর্ভুক্তির আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৩৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
জাতীয় শিক্ষাক্রমে ড. আসাদুল্লাহ আল-গালিবের ‘সীরাতুর রাসূল (ছা.)’ অন্তর্ভুক্তির আহ্বান ছবি সংগৃহীত

বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধ ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ‘সীরাতুর রাসূল (ছা.)’ পুস্তকটি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রতি এই আহ্বান জানান।

​হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

​অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষাস্তরে রাসূলুল্লাহ (সা.)-এর সঠিক ও বিশুদ্ধ জীবনচরিত পঠন আবশ্যক। ড. গালিবের এই গবেষণাগ্রন্থটি তরুণ সমাজকে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান প্রজন্মের সামনে নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সীরাত চর্চার কোনো বিকল্প নেই বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

 

​হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • ​শামসুল আলম, সচিব, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড।
  • ​ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
  • ​ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম, প্রধান পরিদর্শক, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড।
  • ​ড. ইমাম হোসাইন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়।


​এছাড়াও ঢাকা দক্ষিণ জেলা আহলেহাদীছ আন্দোলনের সভাপতি মুহাম্মদ আহসান, বিশিষ্ট আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদীসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

​সেমিনার শেষে সীরাত বিষয়ক অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর কো-অর্ডিনেটর আবু রায়হান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।