ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মেট্রোরেলে ‘লুপ রাইডিং’ ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন ব্যবস্থা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৬:২৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৬:২৭:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
মেট্রোরেলে ‘লুপ রাইডিং’ ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন ব্যবস্থা সংগৃহীত ছবি

মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগের পর ব্যবস্থা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ‘লুপ রাইডিং’ নামে পরিচিত এই পদ্ধতিতে কিছু যাত্রী মতিঝিল স্টেশনে না নেমে একই ট্রেনে বসে থেকে আবার উল্টো পথে যাত্রা করছিলেন, ফলে মাঝপথের যাত্রীরা আসন পাচ্ছিলেন না। এই পরিস্থিতি ঠেকাতে ট্রেন পরিচালনা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
 

উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, একশ্রেণির যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে মতিঝিলে নেমে না গিয়ে সিটে বসে থাকেন। এরপর একই ট্রেনে আবার উত্তরার দিকে ফিরে যান। এতে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে ওঠা অনেক যাত্রী খালি আসন পান না।
 

ঢাকা মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সমস্যাটি কমাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল মেট্রো স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।
 

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে এসে প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার যাত্রা শুরু করত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানো হওয়ায় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। ফলে কোনো যাত্রী মতিঝিলে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাদের অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।
 

এ ছাড়া প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অযথা অবস্থান কমাতে চেকইন ও চেকআউটের মধ্যবর্তী সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের বেশি কেউ যদি প্ল্যাটফর্ম বা সিস্টেমের ভেতরে অবস্থান করেন, তাহলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।