ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: ডব্লিউএইচও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০২:৪৭:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: ডব্লিউএইচও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের স্বাস্থ্য অবকাঠামোর ওপর ১৩টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের স্বাস্থ্য অবকাঠামোর ওপর ১৩টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে চারজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।
 
Advertisement
 
বৃহস্পতিবার (৫ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এসব তথ্য জানান। 
 
তবে কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে তিনি বলেন, 'আনুমানিক ১ লাখ মানুষ ইরান ছেড়ে চলে গেছে এবং লেবাননে ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।' 
 
একই ব্রিফিংয়ে ডা. হানান বলখি জানান, ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে চারটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাছাকাছি স্থানে হামলার ফলে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, রাজধানী তেহরানের একটি হাসপাতাল এ ঘটনার পর খালি করতে হয়েছিল।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, 'এখন পর্যন্ত ইরানে আমরা স্বাস্থ্যসেবার ওপর ১৩টি হামলার সত্যতা নিশ্চিত করেছি, যার ফলে ৩ জন নিহত হয়েছেন এবং কোনো আহতের তথ্য নেই। লেবাননের ক্ষেত্রে আমরা ৩টি হামলার সত্যতা পেয়েছি, যেখানে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।' 
 
এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত টেড্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছিলেন যে, সামরিক হামলায় ১০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. বলখি জানান, দুবাইয়ে অবস্থিত ডব্লিউএইচও'র লজিস্টিক হাবটি সাময়িকভাবে সেবা দিতে পারছে না। এই হাব থেকে বিশ্বের কয়েক ডজন দেশে স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করা হয়, কিন্তু ওই অঞ্চলে পরিবহন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক হামলায় তাদের তিনজন কর্মী আহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।