ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:২২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:২২:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত ছবি: সংগৃহীত
ইরানের সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে লোহার খাঁচা বসানোর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে তেল ডিপোর ওপর ধাতব খাঁচা স্থাপনের দৃশ্য দেখা গেছে। খবর এনডিটিভির।
 
বিশ্লেষকদের মতে, ড্রোন যাতে সরাসরি তেল ডিপোতে আঘাত হানতে না পারে, সেজন্যই সুরক্ষা ব্যবস্থা হিসেবে লোহার খাঁচা ব্যবহার করা হচ্ছে। 
 
অর্থনৈতিক দিক থেকে আমিরাতের জন্য জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ আসে তেল ও গ্যাস খাত থেকে।
 
এদিকে চলমান সংঘাতের সময় আমিরাতের বিরুদ্ধে ইরানে সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগও ওঠে। পাশাপাশি দেশটিতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েনের খবর প্রকাশ্যে আসে।
 
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে বলে দাবি করা হচ্ছে। এ সময় আমিরাতের কয়েকটি তেলক্ষেত্র ও ডিপোকেও লক্ষ্য করে ছোট আকারের ড্রোন ছোড়া হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।