ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:১৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:১৫:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ছবি: সংগৃহীত
গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং ধর্ষণের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলি আটক থেকে মুক্তি পাওয়া কর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের সংগঠনটি দাবি করেছে, অভিযানের পর একাধিক কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্তত ১৫ জন যৌন নির্যাতনের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে বলে জানিয়েছে তারা।
 
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় ৫০টি জাহাজ থেকে প্রায় ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। এসব জাহাজ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল।
 
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আয়োজকেরা জানিয়েছেন, কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে এবং অনেকের হাড় ভেঙে গেছে। পাশাপাশি একাধিক যৌন সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
 
ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রয়টার্সকে বলেন, তাদের পোশাক খুলে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে। অনেককে টেজার দিয়ে আঘাত করা হয়েছে। কয়েকজন যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।
 
এ ঘটনায় ইতালির প্রসিকিউটররা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ তদন্ত শুরু করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
সূত্রঃ গার্ডিয়ান

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।