ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
‘জেন-জি’ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে কৌশল বদলাচ্ছেন মোদি বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: নিখোঁজ বাংলাদেশি নাবিকসহ ২৪ জন ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর থমকে: নেপথ্যে চাঁদাবাজি ? সঠিক পরিকল্পনা নিয়ে সরকার জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, শুরু হবে পাইলট প্রকল্প জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে জল্পনা যানজট নিয়ন্ত্রণে ড্রোন নজরদারি চালু করছে ডিএমপি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ঝুঁকি সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি বন্ধের সম্ভাবনা কম চীনের ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের জ্বালানি তেলের মজুত ৬ মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বায়তুল মোকাররমে এসি স্থাপনের নামে মূল আর্চ ভাঙার অভিযোগ ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান জ্বালানি সংকট কাটাতে সরাসরি ক্রয়ে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৪:২৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:২৮:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ছবি: সংগৃহীত
ঝিনাইদহে নামাজ শেষে সংঘর্ষ ও পরবর্তীতে হামলার শিকার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, যারা হামলা চালিয়েছে তারা সবাই আজ জামিনে, কেউ কেউ এসব নিয়ে হাসবে, নিজেদের শক্তিশালী ভাববে, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন।

পোস্টে তিনি বলেন, ঝিনাইদহ থেকে কিছুক্ষণ আগে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ যারা প্রকাশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার উপর হামলা চালিয়েছে, তারা সবাই আজ জামিনে বাইরে। এ ঘটনাকে তিনি ‘পুরোনো রাজনৈতিক সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দেশে আবারও ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয় দেওয়া এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তারের প্রবণতা দেখা যাচ্ছে। আদালতকেও ধীরে ধীরে রাজনৈতিক সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, অয়ন রহমানকে গতরাতে ডিবি তুলে নেওয়ার পরও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। আজ হয়তো এসব দেখে কেউ কেউ হাসবে, তামাশা করবে, নিজেদের খুব শক্তিশালী ভাববে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই, যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে। সব শেষে ক্ষমতাধর সরকারি দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতীয় গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান’।

এদিকে রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।