ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

রুশ সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সিগন্যাল জ্যামিং, ৩ ঘণ্টা জিপিএস অচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
রুশ সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সিগন্যাল জ্যামিং, ৩ ঘণ্টা জিপিএস অচল ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলিকে বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলা হয়েছে। বিমানটি রাশিয়ার সীমান্তের কাছে উড়ছিল বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রীর বিমানে এহামলা হয়। হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে পাইলটদের বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়।

এর আগে গত মাসে কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান ‘বারবার ও বিপজ্জনকভাবে’ বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

জন হেইলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিমান অনুসরণকারী বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এস্তোনিয়া সফরের সময় হেইলি রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া ব্রিটিশ সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগেও ২০২৪ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সংকেত রুশ ভূখণ্ডের কাছে উড়ার সময় বিঘ্নিত করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।