দক্ষিণ লেবাননে আরও এক ইসরাইলি সেনা নিহত, মোট সংখ্যা বেড়ে ২৪
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৯:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৯:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮২ বার পঠিত
সংগৃহীত ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে আরও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে গত ২ মার্চ সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে মোট নিহত ইসরাইলির সংখ্যা দাঁড়ালো ২৪ জনে, যার মধ্যে ২৩ জন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার।
সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, নিহত সেনার নাম নেহোরাই লেইজার, বয়স ১৯ বছর। তিনি ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে ইসরাইলি সেনাবাহিনীর পৃথক এক টেলিগ্রাম বার্তায় জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।