ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৪:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৪:৩৪:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন সংগৃহীত ছবি
 

ঝিনাইদহে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় এই হামলা চালানো হয়। নাসীরুদ্দীন নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
 

তার ভাষ্যমতে, জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। নাসীরুদ্দীন জানান, তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় এবং হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
 

হামলার পর এনসিপির এই নেতা ও তার সঙ্গীরা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে উদ্বেগের বিষয় হলো, ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীরা থানার সামনেও নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।