সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:২৩:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:২৩:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
মঙ্গলবার হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন, শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান ও রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ। তারা তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।