ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:২৭:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ সংগৃহীত ছবি
 

নরসিংদীর চরাঞ্চলে দায়িত্ব পালনকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। তাদের এলোপাতাড়ি মারধরের পর কান ধরে ওঠবস করিয়ে মাফ চাওয়ানো হয়। শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাও সাতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে র‌্যাব ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

ঘটনার বিবরণ অনুযায়ী, নরসিংদী সদর মডেল থানার তিন এসআই, দুই এএসআই ও একজন কনস্টেবল স্পিডবোটে করে একটি মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের উদ্দেশ্যে ওই এলাকায় যান। সেখানে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবি, দপ্তর সম্পাদক হুমায়ন মোল্লাসহ যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা পুলিশের কাজে বাধা দেন এবং অনুমতি ছাড়া গ্রামে প্রবেশের কারণ জানতে চান। এই বিতর্ক একপর্যায়ে সংঘাতে রূপ নেয় এবং শতাধিক লোক একজোট হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ফেরার পথে স্পিডবোটে উঠে পুলিশ সদস্যরা ভিডিও ধারণের চেষ্টা করলে পুনরায় তাদের লাঞ্ছিত করা হয়।
 

এক প্রত্যক্ষদর্শী জানান, হাবি ও মাইনুদ্দিনের দলের লোকেরা পুলিশ সদস্যদের ধাওয়া করে কিল-ঘুষি মারে এবং পরে ছয়জনকেই কান ধরে ওঠবস করিয়ে মাফ চাওয়ানো হয়।
 

আহত পাঁচ পুলিশ সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের আরএমও গুলসান আরা কবির নিশ্চিত করেছেন। এ ঘটনায় এএসআই নাজমুল হোসেন বাদী হয়ে হাবিব রহমান হাবিকে প্রধান আসামি করে ৫২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় পরিচালিত অভিযানে তাহসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগীকে গ্রেফতার করা হয়।
 

তবে ঘটনার গুরুতর অংশ নিয়ে পুলিশ কর্তৃপক্ষের অবস্থান বিতর্কিত। থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন কেবল কাজে বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন, মারধর ও কান ধরে ওঠবসের বিষয়টি তার কানে আসেনি বলে জানিয়েছেন। জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকও হামলার বিষয়টি অস্বীকার করে কেবল সরকারি কাজে বাধার কথা বলেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।