ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত: ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’—কড়া ভাষায় কিম জং উন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১১:৫৪:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত: ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’—কড়া ভাষায় কিম জং উন ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে দায়িত্বে অযোগ্য আখ্যা দিয়ে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শিল্পখাতের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রকাশ্যে এই সিদ্ধান্ত জানিয়ে কিম বলেন, ‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, যা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তার অক্ষমতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।
 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাতে জানা যায়, মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে—এর একদিন আগে রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামে একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন সরাসরি ইয়াং সুং হোকে পদত্যাগের আহ্বান জানান এবং অনুষ্ঠানস্থলেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেখানে কিম বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ওই কর্মকর্তার ওপর তিনি আস্থা রাখতে পারছেন না এবং এটি সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার একটি ‘দুর্ভাগ্যজনক ভুল’।
 

কিম জং উন আরও বলেন, দীর্ঘদিন ধরে শীর্ষ পর্যায়ের কিছু সরকারি ক্যাডারের মধ্যে দায়িত্বজ্ঞানহীনতা, উদাসীনতা এবং অল্পতেই হাল ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এসব মনোভাব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি রুঢ় ও অযোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
 

উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে কিম জং উনের পক্ষ থেকে কর্মকর্তাদের সমালোচনা নতুন নয়। তবে জনসম্মুখে এমন তীব্র ভাষায় উপ-প্রধানমন্ত্রীর মতো উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণের ঘটনা বিরল বলে বিশ্লেষকদের মত। এর আগে গত মাসে কিম তার প্রশাসন থেকে সব ধরনের ‘অশুভ’ ও অদক্ষতা দূর করার অঙ্গীকার করেছিলেন।
 

এদিকে কেসিএনএর তথ্যমতে, উদ্বোধন করা রিয়ংসং মেশিন কমপ্লেক্সটি উৎপাদনে গেলে দেশের মোট যন্ত্রপাতি উৎপাদনের প্রায় ১৬ শতাংশ এখান থেকেই আসবে। শিল্প উৎপাদন বাড়ানোর এই প্রেক্ষাপটে শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে কিমের কড়া অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।