ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

‘সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন চাই’, আপিল শুনানি শেষে সিইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১০:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১০:০৫:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
‘সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন চাই’, আপিল শুনানি শেষে সিইসি ছবি: সংগৃহীত
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রোববার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে টানা নয়দিনের শুনানি কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের জানান, কমিশন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি শিথিল করার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।

 
সিইসি বলেন, “আমরা চাই সবাই অংশগ্রহণ করুক এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনারা দেখেছেন স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের জটিল বিষয়টি আমরা কীভাবে সহজ করে দিয়েছি। আমাদের লক্ষ্য নির্বাচনকে অংশগ্রহণমূলক করা।” তিনি আরও জোর দিয়ে বলেন যে, তার নেতৃত্বাধীন টিমের পক্ষ থেকে কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি এবং প্রতিটি রায় আইনের ভিত্তিতেই দেওয়া হয়েছে।
 
শুনানিতে প্রার্থীদের পক্ষ থেকে তথ্য উপস্থাপনের ধরনে সন্তোষ প্রকাশ করে সিইসি একে ‘বাহাস’ বা গঠনমূলক বিতর্কের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “আপনাদের তথ্য দেওয়ার সাবলীলতা দেখে আমি অভিভূত। ভবিষ্যতে নির্বাচনের প্রতিটি ধাপে আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।”
 
এদিকে শুনানিতে ঋণখেলাপীদের বৈধতা পাওয়ার বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, আইনের মারপ্যাঁচে অনেকে ছাড় পেলেও ব্যক্তিগতভাবে এটি কমিশনকে আনন্দ দেয়নি। তিনি বলেন, “যাদের আমরা ঋণখেলাপী হিসেবে ছাড় দিয়েছি, কিছুটা মনঃকষ্ট নিয়েই দিয়েছি। শুধুমাত্র বিদ্যমান আইন তাদের সুযোগ দিয়েছে বিধায় আমরা তাদের বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।