ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ইরানে বিক্ষোভ: আত্মসমর্পণে ‘দাঙ্গাবাজদের’ ৩ দিন সময়, নমনীয় আচরণের ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:৩৮:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইরানে বিক্ষোভ: আত্মসমর্পণে ‘দাঙ্গাবাজদের’ ৩ দিন সময়, নমনীয় আচরণের ইঙ্গিত ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সহিংস বিক্ষোভে জড়িত ব্যক্তিদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা ঘোষণা করেছে ইরান। জাতীয় পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান জানিয়েছেন, যারা প্রতারণার শিকার হয়ে বা অনিচ্ছাকৃতভাবে বিক্ষোভে যুক্ত হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে তুলনামূলকভাবে হালকা শাস্তি পাবেন।
 

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আহমদ-রেজা রাদান বলেন, অনেক তরুণ পরিস্থিতির কারণে সহিংসতায় জড়িয়ে পড়েছেন, যাদের রাষ্ট্র শত্রু হিসেবে নয় বরং বিভ্রান্ত বা প্রতারিত ব্যক্তি হিসেবে দেখছে। তিনি জানান, ইরানের শাসনব্যবস্থায় এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে এবং আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ তিন দিন সময় দেওয়া হয়েছে।
 

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
 

একই বার্তায় পেজেশকিয়ান সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানিদের জীবনে চলমান আর্থিক সংকট ও দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা।
 

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে আয়াতুল্লাহ খামেনির দীর্ঘ শাসনের অবসানের আহ্বান জানান এবং বলেন, ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে। এসব বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়ার মধ্যেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।