ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় সাত মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন: শ্বাসরোধে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:২৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:২৫:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ভোলায় সাত মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন: শ্বাসরোধে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার ছবি সংগৃহীত

ভোলায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার একটি ঘটনায় দীর্ঘ সাত মাস পর রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সদর উপজেলার একটি পুরোনো হত্যাকাণ্ডের তদন্ত শেষে অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জুলাই রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। নিহত নারী জহুরা খাতুন (৫৭) ওই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত আবদুল মালেকের স্ত্রী।
 

তদন্তে জানা যায়, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা আবদুল মালেকের প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি জহুরা খাতুনের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশ জানায়।
 

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করতে অভিযুক্ত মরদেহটি বাড়ির সামনের একটি পুকুরে ফেলে দেন। প্রাথমিকভাবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে।
 

পরবর্তীতে ভোলা জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
 

গ্রেপ্তার আবদুল মালেককে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।