ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

গাইবান্ধায় মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:৫০:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
গাইবান্ধায় মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছবি: সংগৃহীত

 

গাইবান্ধায় গণভোটের পক্ষে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রশ্ন ও স্লোগানের মুখে পড়েন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বক্তব্য অসমাপ্ত রেখেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বক্তব্যে আসিফ নজরুল বলেন, গণভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং এটি নতুন বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে মতামত জানানোর একটি সুযোগ। তিনি নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
 

আইন উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার বক্তব্যে আগের শাসনামলের সমালোচনা উঠে আসে, যেখানে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছিল।
 

তিনি দাবি করেন, বহু ত্যাগ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ধারণা সামনে এসেছে। আসন্ন নির্বাচনে সবাই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটে বাধা দেওয়ার সংস্কৃতি পরিহারের কথা উল্লেখ করেন।

সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

তবে বক্তব্য চলাকালে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং মামলার অভিযোগপত্রের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে প্রশ্নোত্তর ও স্লোগানের মাধ্যমে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে আইন উপদেষ্টা আর বক্তব্য চালিয়ে না গিয়ে সভাস্থল ত্যাগ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।