ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

কাবুলের নিরাপত্তাবেষ্টিত এলাকায় হোটেলে বিস্ফোরণ, নিহত ৭

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:৩২:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
কাবুলের নিরাপত্তাবেষ্টিত এলাকায় হোটেলে বিস্ফোরণ, নিহত ৭

 

আফগানিস্তানের রাজধানী কাবুলের কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে আফগান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, বিস্ফোরণটি ঘটে শাহর-ই-নও এলাকার কাছে অবস্থিত একটি হোটেলে। এই এলাকা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। সাধারণভাবে অঞ্চলটিকে কাবুলের তুলনামূলকভাবে নিরাপদ এলাকা হিসেবে ধরা হয়।
 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হোটেলের সামনের অংশে বড় ধরনের গর্ত দেখা যায়, যেখানে ধোঁয়া উঠতে থাকে। আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ, যা বিস্ফোরণের তীব্রতা নির্দেশ করে।
 

আফগানিস্তানে কর্মরত মানবিক সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের পর তাদের হাসপাতালে অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সাতজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। তবে এরপরও বিভিন্ন সময় বোমা হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, যার একাধিকটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।