ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:২৮:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট ছবি সংগৃহীত

 

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার (১৯ জানুয়ারি) তিনি এই আবেদন করেন।
 

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিল শুনানি শেষে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
 

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী যে আবেদন করেছিলেন, তা নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে এনসিপি প্রার্থী হাসনাতের মনোনয়ন বহাল রয়েছে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি তিনি এ সংক্রান্ত আবেদন করেছিলেন।
 

এ অবস্থায় মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপি বিষয়টিও আলোচনায় রয়েছে। তার নাম স্থগিত করে জারি করা একটি রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিদ্যমান আইন অনুযায়ী, ঋণ খেলাপি থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
 

তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করা হয়। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।