ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের বৈঠক, সংসদে সক্রিয় ভূমিকার আশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের বৈঠক, সংসদে সক্রিয় ভূমিকার আশ্বাস ছবি সংগৃহীত

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম, সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংসদে গেলে দলটি জনগণের স্বার্থে সক্রিয় ও প্রাণবন্ত ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলের অংশগ্রহণ এবং কার্যকর ভূমিকা সম্পর্কে জানতে চান। জবাবে জামায়াতের নেতারা বলেন, জাতীয় সংসদে গেলে তারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন এবং যেসব বিষয়ে দেশের উন্নয়ন ও জনকল্যাণ জড়িত, সেসব ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবেন।

বৈঠকে সংসদের ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো প্রতিনিধি দেওয়া হতে পারে কি না—এ বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে দলটির পক্ষ থেকে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন এবং সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

এদিকে বাংলাদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির নেতাদের সঙ্গেও পল কাপুরের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে তার একটি বৈঠক নির্ধারিত থাকলেও সেটি পরে স্থগিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।