কলকাতায় মারা গেলেন টাঙ্গাইলের সাবেক এমপি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৮:০৫:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:৫৯:২৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনা হয়েছে।
ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তার লাশ দেশে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাত ১০টায় কোলকাতার বেসরকারি একটি হাসপাতালে তিনি মারা যান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যেমে কলকাতায় মারা যাওয়া বাংলাদেশের সাবেক একজন এমপির লাশ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয়রা তার লাশ নিয়ে গেছেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অবৈধ পথে ভারতে পালিয়ে যান সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা বলছেন, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজে দুই বার ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।