ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলন ছবি সংগৃহীত

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যে দুটি সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন, সেই ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, ইসলামী রাজনীতিতে মামুনুল হকের অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাওলানা মামুনুল হক যে দুটি আসনে প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন তাদের প্রার্থী প্রত্যাহার করবে এবং ওই দুই আসনে তাকে সমর্থন জানাবে।
 

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটগত নির্বাচনী পথচলার পরিকল্পনা করছে না। তবে যেসব আসনে দলীয় প্রার্থী থাকবে না, সেসব ক্ষেত্রে নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতি সমর্থন দেওয়া হবে।
 

প্রসঙ্গত, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই জোটের সঙ্গে ছিল। তবে আসন সমঝোতায় একমত না হওয়ায় দলটি জোট থেকে সরে এসে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। বাকি আসনগুলোতে তারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে সমর্থনের কথা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।