ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশের কৃষিতে বিপ্লব: নাটোরে শুরু হলো স্বয়ংক্রিয় ‘বৃষ্টি সেচ’ প্রযুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৩২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৩২:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
দেশের কৃষিতে বিপ্লব: নাটোরে শুরু হলো স্বয়ংক্রিয় ‘বৃষ্টি সেচ’ প্রযুক্তি ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক ‘সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম’ বা কৃত্রিম বৃষ্টির মাধ্যমে সেচ প্রযুক্তির সফল যাত্রা শুরু হয়েছে। নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের দুটি খামারে অত্যাধুনিক এই প্রকল্পের পরীক্ষামূলক বাস্তবায়ন সম্পন্ন হয়েছে সোমবার (১২ জানুয়ারি)। অস্ট্রিয়ার কারিগরি ও বিএডিসির ‘পানাসি’ প্রকল্পের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রযুক্তি দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
 
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে পাইপের বদলে বিশাল আকারের স্প্রিংকলারের মাধ্যমে প্রায় ১২৫ একর জমিতে একসঙ্গে বৃষ্টির মতো পানি ছিটানো সম্ভব। পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলা ভূ-উপরিস্থ পানি উন্নয়ন প্রকল্পের আওতায় অস্ট্রিয়ার বায়ার কোম্পানির সহযোগিতায় শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে। নর্থ বেঙ্গল সুগার মিলের ভবানীপুর ও মুলাডুলি খামারে স্থাপিত এই প্রযুক্তিতে পানি সাশ্রয়ের পাশাপাশি শ্রম ও সময় নাটকীয়ভাবে কমে আসবে।
 
নর্থ বেঙ্গল সুগার মিলের তথ্যমতে, আগে ১২৫ একর জমিতে সনাতন পদ্ধতিতে সেচ দিতে ২৫০ জন শ্রমিকের প্রায় ৬০ দিন সময় লাগত। এখন মাত্র ৬০ জন অপারেটরের মাধ্যমে ৫ থেকে ৬ দিনেই সেই কাজ সম্পন্ন করা সম্ভব। এছাড়া সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ১৩-১৪ টন ফলন পাওয়া যেত, এই পদ্ধতিতে তা ২৫-৩০ টনে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, এটি দেশের সবচেয়ে আধুনিক ও পানি সাশ্রয়ী প্রযুক্তি, যা উঁচু-নিচু জমিতেও সমানভাবে পানি সরবরাহ নিশ্চিত করে ফলন ত্বরান্বিত করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।