ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তেহরানে লাখো মানুষের বিশাল মিছিল: যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:১৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:১৫:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
তেহরানে লাখো মানুষের বিশাল মিছিল: যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল ইরান ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার সরকারপন্থী লাখো মানুষের বিশাল সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের প্রতি অটল সমর্থন এবং সাম্প্রতিক দেশজুড়ে চলা বিশৃঙ্খলার প্রতিবাদে এই সংহতি সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশ থেকে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন।
 
সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা থেকে তেহরানের এঙ্গেলাব স্কয়ার অভিমুখে জনস্রোত নামতে শুরু করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, তেহরান ছাড়াও কেরমান, জাহেদান, বিরজান্দ এবং সেমনানসহ প্রায় প্রতিটি প্রদেশে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। মূলত সাম্প্রতিক ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং বিদেশি মদদপুষ্ট অস্থিতিশীলতার বিরুদ্ধে এই সমাবেশকে ‘গণঅভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
 
ইরানি কর্তৃপক্ষের দাবি, গত মাসে অর্থনৈতিক সমস্যার কারণে কিছু শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে তা সহিংসতায় রূপ নেয়। গোয়েন্দা তথ্যের বরাতে তারা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রকাশ্য সমর্থন দাঙ্গাকারীদের উৎসাহিত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি গত শুক্রবার এক ভাষণে সাফ জানিয়ে দিয়েছেন, দেশ কোনোভাবেই ‘ভাঙচুরকারীদের’ কাছে মাথানত করবে না। একইভাবে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দাঙ্গা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে পার্থক্য টেনে নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। সমাবেশে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা জানান, অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি নিয়ে তাদের উদ্বেগ থাকলেও, তারা বহিরাগত শক্তির হস্তক্ষেপ বা দেশের অভ্যন্তরীণ শান্তি নষ্টের পক্ষে নন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।