ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু; মিলল গলাকাটা মরদেহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:০৬:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু; মিলল গলাকাটা মরদেহ ছবি-সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ওই ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ চোরচক্রের হয়ে ট্রান্সফরমার সরাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন; তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাবল্লভ এলাকার একটি নির্জন স্থানে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল একটি চক্র। ট্রান্সফরমারটি খোলার সময় রিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। শনিবার সকালে পথচারীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর শীত মৌসুম শুরু হলেই এই অঞ্চলে সেচ পাম্প ও বৈদ্যুতিক সরঞ্জামের চুরির উপদ্রব বেড়ে যায়, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
​কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়ার মৃত্যু হয়েছে। তবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। পুলিশের অনুমান, দুর্ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে বা অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বে তার সহযোগীরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।