ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পঞ্চগড়ে রেললাইনে বিকল মাইক্রোতে স্পেশাল ট্রেনের ধাক্কা, যুবক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
পঞ্চগড়ে রেললাইনে বিকল মাইক্রোতে স্পেশাল ট্রেনের ধাক্কা, যুবক নিহত ছবি: সংগৃহীত

 

পঞ্চগড়ে রেললাইনের ওপর উঠে বিকল হয়ে যাওয়া একটি মাইক্রোবাসে স্পেশাল ট্রেনের ধাক্কায় আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রেললাইনে স্লিপার ফেলে অবস্থান নেন, ফলে কয়েক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেঙ্গনমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন ছেড়ে আসে। স্থানীয়দের অভিযোগ, ট্রেনটি চলাচলের বিষয়ে তারা আগে থেকে অবগত ছিলেন না। এলাকাটিতে রেলগেট ও গেটম্যান না থাকার পাশাপাশি ট্রেনটি হুইসেলও দেয়নি বলে দাবি তাদের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টেঙ্গনমারি এলাকায় সড়ক থেকে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে আখিরুল দ্রুত পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে দেন। পরে কয়েকজনের সহায়তায় গাড়িটি ঠেলে রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। তবে তিনি নিজে লাইনের ওপর পড়ে গেলে মুহূর্তের মধ্যেই ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা রেললাইনে স্লিপার ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে একতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে পড়ে।
 

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর একতা এক্সপ্রেস স্টেশন ছাড়লেও স্থানীয়দের বাধার মুখে পড়ে আবার ফিরিয়ে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।