ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

দেশে ফেরার পথে তারেক রহমানের সঙ্গে কারা থাকছেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৩:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
দেশে ফেরার পথে তারেক রহমানের সঙ্গে কারা থাকছেন ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে কারা দেশে ফিরছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।
 

দলীয় সূত্র অনুযায়ী, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের জন্য মোট ছয়টি টিকিট সংগ্রহ করা হয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে থাকছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি কামাল উদ্দীন।
 

এ ছাড়া তারেক রহমানের সফরের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকে নিজস্ব অর্থায়নে একই ফ্লাইটের বিজনেস ক্লাসের টিকিট কেটেছেন। তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মইন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম ও ডালিয়া লাকুরিয়া।
 

দলীয় সূত্র আরও জানায়, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির নেতারাও একই ফ্লাইটে ইকোনমি ক্লাসে দেশে ফিরছেন। পাশাপাশি তারেক রহমানের ব্যক্তিগত গৃহকর্মীরাও এই যাত্রায় অন্তর্ভুক্ত রয়েছেন। সব মিলিয়ে ফ্লাইটটিতে তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীর সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে।
 

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান মূলত তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের সঙ্গে দেশে ফিরছেন। তবে দলের অনেক নেতা নিজ নিজ উদ্যোগে একই ফ্লাইটে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।