ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১০:০৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১০:০৮:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত ছবি সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
 

এর আগে গত ১৭ ডিসেম্বরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকের জন্য তলব করা হয়েছিল বাংলাদেশের হাইকমিশনারকে। ধারাবাহিক এই তলবকে সাম্প্রতিক কূটনৈতিক অস্থিরতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানায়। এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসিক এলাকার বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে।
 

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক মিশনের ওপর এ ধরনের পরিকল্পিত হামলা শুধু কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার ভিত্তিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে।
 

বাংলাদেশ সরকার এসব ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে ভারত সরকার কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।