ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

৪০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে থেমে গেলেন মুল্ডার, বিস্মিত ক্রিকেটবিশ্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
৪০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে থেমে গেলেন মুল্ডার, বিস্মিত ক্রিকেটবিশ্ব রেকর্ডগড়া ইনিংসের এক মাইলফলক ছুঁয়ে মুল্ডার/সংগৃহীত

দিনের শুরুতে উইয়ান মুল্ডার অপরাজিত ছিলেন ২৬৪ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১০৩ রান যোগ করে পৌঁছে যান ৩৬৭ রানে। মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বুঝি ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড ভেঙে ফেলবেন এবার। তবে দুপুরের খাবারের বিরতির পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা—মুল্ডার নিজেই ইনিংস ঘোষণা করে বসেন!

এই সিদ্ধান্তে বিস্ময়ের ঝড় ওঠে ক্রিকেট অঙ্গনে। দক্ষিণ আফ্রিকার বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই হতবাক। ইনস্টাগ্রামে আগের রাতেই তাবরেজ শামসি লিখেছিলেন, “লারার ৪০০ রানের রেকর্ডটা ভেঙে দেওয়ার চেষ্টাটা করো।” কিন্তু ইনিংস ঘোষণার পর এক্সে (সাবেক টুইটার) শামসি হতাশ কণ্ঠে লেখেন, “না ম্যান! না না না! এভাবে ইনিংস ঘোষণা কেন করলে?” সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন দলের টিম ম্যানেজমেন্টের দিকেও—“আর মাত্র ৫ ওভার সময় দিলেই তো মুল্ডার ৪০০ করে ফেলতে পারত!”

মুল্ডারের সিদ্ধান্তে হতাশ হন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী ডেল স্টেইনও। তিনি মন্তব্য করেন, “ম্যাচটা তো দক্ষিণ আফ্রিকা এক দিন হাতে রেখেই জিতবে! লাঞ্চের পর কয়েকটা ওভার খেললে কী এমন হতো? ৪০০ তো ওর পাওনাই ছিল!”

তবে মুল্ডারের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে বিশেষ শ্রদ্ধাবোধ। ম্যাচশেষে তিনি জানান, কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে চাননি। বলেন, “লারা একজন কিংবদন্তি। তার মতো মানুষের কাছেই রেকর্ডটা থাকা বিশেষ কিছু।” এ নিয়ে দলের কোচ শুকরি কনরাডের সঙ্গেও আলাপ করেন তিনি। জানান, কোচও তার এই ভাবনায় সহমত পোষণ করেছেন।

ক্রিকেটবিশ্বে এমন আত্মসংযমের নজির খুবই বিরল। যখন সবাই ইতিহাস গড়ার অপেক্ষায়, মুল্ডার দেখালেন ইতিহাসকে সম্মান জানানোর অনন্য উদাহরণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।