ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনের দিনগুলো সহজ নয় এবং দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নির্মিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।
 

সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ সালের বীর সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ টেনে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশ গড়া এবং বৈদেশিক কর্মসংস্থানের পথ প্রশস্ত করার যে ধারা জিয়াউর রহমান শুরু করেছিলেন, বিএনপি সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আগামীর বাংলাদেশ সাজাবে।
 

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়া রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তি নিশ্চিত করাই হবে দলের প্রধান লক্ষ্য। বিশেষ করে তরুণ ও নারী সমাজকে রাষ্ট্র পরিচালনার মূলধারায় গুরুত্ব দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানসহ সাবেক সংসদ সদস্য ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।