ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান দেখা গেছে। সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
 
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৭৬.১৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৫.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১,৮৭৩ ও ১,০৮১.১৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ৬৭ কোটি ২৮ লাখ টাকা বেশি।
 
এদিন ডিএসইতে ৩৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৭৮টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
 
অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮১২.২০ পয়েন্টে। সিএসসিএক্স, সিএসই-৫০, সিএসআই ও সিএসই-৩০ সূচকেও উত্থান হয়েছে। তবে লেনদেন কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৬ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা কম।
 
সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং ২৭টির কোনো পরিবর্তন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।