ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারত থেকে আমদানি শুরু, বেনাপোলে প্রথম চালানে এলো ৩১৫ টন চাল: বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৫:৪০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৫:৪৫:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ভারত থেকে আমদানি শুরু, বেনাপোলে প্রথম চালানে এলো ৩১৫ টন চাল: বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা ছবি সংগৃহীত

চলতি অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালান হিসেবে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। শনিবার (২৩ আগস্ট) থেকে এসব চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে। চালের আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স।

আমদানিকারক আব্দুস সামাদ জানান, তিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন, যার মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল এবং ১ হাজার টন আতব চাল। শুল্কমুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল এনেছেন। সব খরচ মিলে তার আমদানি খরচ পড়েছে প্রতি কেজি ৫০ টাকা ৫০ পয়সা, যা মানভেদে বাজারে ৫১ থেকে ৫২ টাকায় বিক্রি করার পরিকল্পনা রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। দেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৬০ লাখ টন চালের চাহিদা থাকে, যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ টন। ঘাটতি মেটাতে প্রতিবছর চাল আমদানি করতে হয়, যার বড় অংশ আসে ভারত থেকে। সরকার এবার বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে সিদ্ধ ও আতব চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে বাজারে চালের দাম আরও কিছুটা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের আবেদন আহ্বান করে। ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়, যেখানে বেনাপোলের আমদানিকারকসহ সারা দেশের ব্যবসায়ীরা আবেদন করেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, চালের চালান প্রতি টন ৫৬০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। সব কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত চাল খালাসের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।