ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইউসিবিএল ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদনের প্রক্রিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:৫৯:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ইউসিবিএল ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদনের প্রক্রিয়া সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ঋণের নামে জালিয়াতির মাধ্যমে প্রায় ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আটটি পৃথক মামলা দায়েরের সুপারিশ করেছে সংস্থাটির যৌথ অনুসন্ধান দল।
 

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অনুসন্ধান শেষে প্রস্তুত করা প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হবে। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 

অনুসন্ধানে উঠে এসেছে, ইউসিবিএলের চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে আটটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ সুবিধা দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চকবাজার শাখার এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ ও সান-সাইন এন্টারপ্রাইজ; পোর্ট শাখার আলম এন্টারপ্রাইজ ও জুপিটার এন্টারপ্রাইজ; পাহাড়তলী শাখার নাজিম অ্যান্ড সন্স এবং বহদ্দারহাট শাখার আল রাজি এন্টারপ্রাইজ।
 

দুদকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব খুলে প্রকৃত মালিকানা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়। অভিযুক্তরা ব্যাংকের তৎকালীন পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজশে পরিকল্পিতভাবে এই হিসাবগুলো ব্যবহার করে ঋণের অর্থ উত্তোলন ও পাচার করেন।
 

অনুসন্ধানে আরও বলা হয়, আটটি প্রতিষ্ঠানের বাইরেও একই কৌশলে আরও একাধিক হিসাব খোলা হয়েছিল। সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং অন্য সংশ্লিষ্টরা একটি সিন্ডিকেট গড়ে তুলে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
 

এই অর্থ আত্মসাতের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে ইউসিবিএলের সাবেক পরিচালক, সাবেক ভাইস চেয়ারম্যান, শাখা প্রধান, অপারেশন ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। দুদক বলছে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই মামলাগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।