ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বংশালের সিক্কাটুলীতে যৌথ অভিযানে থানায় লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
বংশালের সিক্কাটুলীতে যৌথ অভিযানে থানায় লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৪ সংগৃহীত ছবি
 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বংশাল থানার সিক্কাটুলি এলাকায় অভিযান চালিয়ে থানায় লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সমন্বিত যৌথ বাহিনী। এ সময় মো. নিরব (২০), মো. আব্দুল হামিদ (৬০), মো. সামুন মিয়া (৩৮) ও মো. সামির (১৮) নামের চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যদিও অভিযানের মূল লক্ষ্য রায়হান রাজ পালিয়ে যান।
 

সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে এ অভিযান, যাতে অংশ নেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর সেনা ক্যাম্পভিত্তিক একটি টহল দল। সেনা সূত্রের ভাষ্য, ৫ আগস্টের পর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্য পাওয়ার পর প্রথমে সিক্কাটুলীর রায়হান রাজের বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়; পরে থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয় এটি লুট হওয়া অস্ত্রগুলোরই একটি।
 

সেনা সূত্র আরও জানায়, রায়হান রাজ স্থানীয় ‘বোম রায়হান গ্রুপ’-এর সক্রিয় সদস্য এবং অভিযানের সময় তিনি বাড়ি থেকে সরে যান। পরবর্তী ধাপে সিক্কাটুলীর আরেক বাসিন্দা সামিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি ‘কিলার গিয়ার’ (স্পোকেট)সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

বংশাল থানার এসআই সৈয়দ ইয়াসির হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে থানায় লুট হওয়া পিস্তলসহ উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে ম্যালখানায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মামলার তদন্ত চলছে; পলাতক রায়হান রাজসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।