ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:৩০:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত মো. সোহেল (২০) নামে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়।
 
রোববার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।
 
তিনি জানান, শনিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের অবস্থানের তথ্য পেয়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানকারীরা পৌঁছালে দুর্বৃত্তরা গুলি চালায়, এতে পাল্টা গুলি চালায় বাহিনীর সদস্যরাও। প্রায় আধাঘণ্টার গোলাগুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
অভিযানে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় বন্দুক, ৩১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপহৃত সোহেলকে উদ্ধার করে চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।