ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পটিয়ায় দুর্নীতিবিরোধী দিবসে বক্তারা: ভোটে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩৮:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
পটিয়ায় দুর্নীতিবিরোধী দিবসে বক্তারা: ভোটে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান ছবি সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং নির্বাচনের সময় দুর্নীতিবাজ প্রার্থীদের প্রত্যাখ্যান করা প্রয়োজন। কর্মসূচিতে তারা তরুণ সমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 

মঙ্গলবার পটিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলম।
 

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-২, চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন।
 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, দুর্নীতি শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যদি অযথা হয়রানির শিকার হন, সেটিও দুর্নীতির পর্যায়ে পড়ে। তিনি বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের বড় বাধা এবং প্রাথমিক শিক্ষা পর্যায় থেকেই নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে পারলে একটি সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
 

এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।