ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১০:১০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১০:১০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র উদ্ধার ছবি সংগৃহীত

বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দিবাগত গভীর রাতে কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের জীবিত উদ্ধার করা হয়। অভিযানে বনদস্যুদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজও উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুলাভাই বাহিনীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়, তবে অপহৃত জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

এই ঘটনায় সুন্দরবন এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।