ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

টেকনাফ উপকূলে জেলেদের জালে ধরা পড়ল ১৫ মণ ওজনের বিরল শাপলাপাতা মাছ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:০৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:০৯:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
টেকনাফ উপকূলে জেলেদের জালে ধরা পড়ল ১৫ মণ ওজনের বিরল শাপলাপাতা মাছ ছবি সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বিরল প্রজাতির শাপলাপাতা মাছ। স্থানীয়ভাবে ‘সিং সোয়াইং’ বা ‘পাতা হাঙ্গর’ নামে পরিচিত এই মাছটির ওজন প্রায় ১৫ মণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন বিরল মাছ ধরা পড়ায় পুরো এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল উপকূলে জেলে আব্দুল গফুরের জালে মাছটি ধরা পড়ে। তিনি জানান, মাছটির ওজন এত বেশি ছিল যে ট্রলারে তুলে আনা সম্ভব হয়নি। পরে একাধিক জেলের সহায়তায় রশি দিয়ে বেঁধে টেনে উপকূলে আনা হয়। জীবনে প্রথমবার এত বড় শাপলাপাতা মাছ দেখেছেন বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জালের মধ্যে ধরা পড়া মাছটিকে স্থানীয়ভাবে ‘সিং সোয়াইং’ বলা হয়ে থাকে। যদিও অনেকেই এটিকে শাপলাপাতা বা পাতা হাঙ্গর নামে চিনে থাকেন। এই মাছটি রপ্তানিযোগ্য না হলেও রাখাইন সম্প্রদায়ের মধ্যে এর চাহিদা তুলনামূলকভাবে বেশি।

স্থানীয় জেলেদের মতে, জোয়ার-ভাটার পানির প্রবাহেই গভীর সমুদ্র থেকে মাছটি অগভীর এলাকায় চলে এসে জালে ধরা পড়ে। সাধারণত এই প্রজাতির মাছ গভীর সাগরে বসবাস করে, যেখানে সাধারণ জেলেদের জাল পৌঁছায় না।

এদিকে মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাবরাং মুন্ডার ডেইল ফিশিং ঘাটে ভিড় জমে যায়। স্থানীয় ব্যবসায়ী নুর আহমদ জানান, মাছটি এক নজর দেখার জন্য আশপাশের এলাকা ছাড়াও টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে বেড়াতে আসা পর্যটকরাও সেখানে উপস্থিত হন।

পরবর্তীতে স্থানীয় মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম ৫০ হাজার টাকা দিয়ে বিশাল এই শাপলাপাতা মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি কেটে টুকরো করে চট্টগ্রামে পাঠানো হবে, যেখানে রাখাইন সম্প্রদায়ের মধ্যে এর ভালো চাহিদা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।