ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত ৫ সদস্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:২০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:২৭:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত ৫ সদস্য ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরে গ্রেপ্তারকৃত এক আসামিকে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে নগরের দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। আহত পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক আসামি আরিফুল ইসলাম ওই এলাকার সাগর আলীর ছেলে। ঘটনার পর আরিফুলের বাবা সাগর আলীকে আটক করা হয়েছে। এর আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি রাসেলকে কুপিয়ে ও মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়। গুরুতর আহত রাসেল বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।
 

মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে থানায় নেওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।
 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 

ওসি নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, পলাতক আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।