ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সোনারগাঁয়ে মাদকবিরোধী র‍্যালির পর যুবকের ওপর সশস্ত্র হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৬:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৩ বার পঠিত
সোনারগাঁয়ে মাদকবিরোধী র‍্যালির পর যুবকের ওপর সশস্ত্র হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী র‍্যালি আয়োজনের জেরে এক যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আহত ইমাম হাসানের বড় ভাই নাজিমউদ্দিন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 

অভিযোগে বলা হয়, এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধের দাবিতে ইমাম হাসানের নেতৃত্বে বুধবার বিকেলে একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালির আগে চিহ্নিত মাদক কারবারি মিন্টু মিয়া র‍্যালি বন্ধ করার জন্য ইমাম হাসানকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। তবে সেই হুমকি উপেক্ষা করে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

এর জেরে রাত দেড়টার দিকে মিন্টুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল সশস্ত্র অবস্থায় হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সে সময় ইমাম হাসান স্থানীয় এক বাড়ির ছাদে ফুটবল খেলা দেখছিলেন। হামলাকারীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে উপস্থিত লোকজন আতঙ্কে সরে যায়। পরে একা পেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়।
 

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

আহতের পরিবার দাবি করেছে, কাবিলগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে, যার প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।