ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডিজির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডিজির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের প্রকাশ্য বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন ডিজি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
 

শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রসংক্রান্ত একটি সেমিনারে যোগ দিতে ডিজি মমেক হাসপাতালে আসেন। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেবার মান, স্টাফ উপস্থিতি, রোগী ব্যবস্থাপনা এবং ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন তোলেন। এসময় দায়িত্বে থাকা ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন বিভাগে জনবল সংকট ও অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্যের পর উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথোপকথন তর্কে রূপ নেয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ডিজি তাকে বহিষ্কারের নির্দেশ দেন বলে হাসপাতাল সূত্র জানায়।
 

ঘটনার বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, ডিজি ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে এবং বিষয়টি মোটেও কাঙ্ক্ষিত নয়। তবে তদন্ত ছাড়া এ নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
 

ভিডিও প্রকাশের পর জনবল সংকট, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন—একদিকে চিকিৎসকদের অতিরিক্ত চাপ, অন্যদিকে কর্তৃপক্ষের তাৎক্ষণিক সিদ্ধান্ত—এ দুইয়ের দ্বন্দ্ব স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাকেই সামনে নিয়ে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।