ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ২৭৯

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৮:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ২৭৯ ছবি সংগৃহীত

হংকংয়ের একটি হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। আগুন লাগার দুই দিন পরও নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ বাসিন্দা, যাদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এমন তথ্য জানিয়েছে।

তাই-পো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্টে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দ্রুত পুরো ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ১২শ’র বেশি সদস্য উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের বিভিন্ন স্থানে এখনও কালো ধোঁয়া বের হচ্ছে, এবং ভেতরে উচ্চ তাপমাত্রা ও আংশিক ধস নামায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত দমকলকর্মীরা ভবনের প্রায় অর্ধেক অংশে অভিযান চালাতে সক্ষম হয়েছেন, যদিও আগুন আরো উপরের দিকে ছড়িয়ে ছিল।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আগুনের উৎস বা সৃষ্টির কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান সতর্কতার সঙ্গে চালানো হবে।

হংকংয়ের গত ছয় দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।