ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে গুলি: আহত ২, চাঞ্চল্য শহরে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:৫৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে গুলি: আহত ২, চাঞ্চল্য শহরে ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ায় 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে' দুজনকে গুলি করার ঘটনা ঘটেছে। রাত পৌনে ৭টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় শহরের বাসিন্দা টুটুল মিয়া ও শিহাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের পায়ে রাবার বুলেটসহ একাধিক গুলির চিহ্ন থাকলেও তারা বর্তমানে শঙ্কামুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে পৌর এলাকার কান্দিপাড়ায় মাদরাসা রোডে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় টুটুল মিয়া এবং শিহাব উদ্দিন নামে দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত সাংবাদিকদের জানান, আহত দুজনের আঘাত গুরুতর হলেও তারা বর্তমানে শঙ্কামুক্ত। টুটুল মিয়ার পায়ে প্রায় ২০ থেকে ২৫টি রাবার বুলেট এবং শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
আহত টুটুল মিয়া অভিযোগ করেন, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে তিনি চা পান করার সময় শাকিল নামের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। টুটুলের ডান পায়ে ছররা গুলি লাগে এবং পাশে থাকা শিহাব উদ্দিনও আহত হন। টুটুল মিয়া আরও অভিযোগ করেন, শাকিলের অপকর্মের প্রতিবাদ করার কারণেই সে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
 
আহত শিহাব উদ্দিন জানান, তিনি টুটুল মিয়ার পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তার হাতে ও পায়ে গুলি লাগে। কী ঘটেছে জানতে এগিয়ে গেলে ওই ব্যক্তি তাকেও লক্ষ্য করে গুলি করতে উদ্যত হয়।
 
তবে অভিযুক্ত শাকিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চোরাচালান পণ্য নিয়ে আহতদের নিজেদের মধ্যে গোলাগুলি হয়।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান, আধিপত্য বিস্তার নিয়েই এই ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।