ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গণভোট ঘিরে নতুন কৌশলে জামায়াতসহ আট দল: নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষে বৃহৎ প্রচারণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১১:০৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১১:০৭:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
গণভোট ঘিরে নতুন কৌশলে জামায়াতসহ আট দল: নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষে বৃহৎ প্রচারণা ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও সংসদের উভয় কক্ষে পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট রাজনৈতিক দলের চলমান আন্দোলন নতুন দিকে মোড় নিয়েছে। সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানালেও দলগুলো এখন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী জনমত তৈরিতে জোর দিচ্ছে। এ লক্ষ্যে প্রথমবারের মতো আট দলের শীর্ষ নেতারা ঢাকার বাইরে যৌথভাবে কর্মসূচি পালন করতে যাচ্ছেন।

গত সেপ্টেম্বর থেকে ছয়টি ইসলামি দলসহ মোট আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবি সামনে রেখে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং জুলাই সনদের রাষ্ট্রপতির নির্দেশনায় সরকার জানায়—গণভোট ও জাতীয় নির্বাচন একই তারিখে অনুষ্ঠিত হবে। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতসহ সংশ্লিষ্ট দলগুলো। তাদের দাবি, গণভোট যখনই হোক, রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের সায় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ৩০ নভেম্বর থেকে সাত বিভাগীয় শহরে সাত দিনব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে আট দল। এই কর্মসূচিতে প্রথমবারের মতো আট দলের শীর্ষ নেতারা একই মঞ্চে অবস্থান করবেন। দলগুলোর নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ‘চেতনা’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিভাগীয় পর্যায়ের সমাবেশগুলোতে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে হ্যাঁ ভোটকে জোরালোভাবে উপস্থাপন করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমাদ বলেন, নির্বাচনের দিন হোক বা আলাদা দিনে—গণভোট হবেই; তাই সংস্কারের পক্ষে ভোট নিশ্চিত করতে তারা ক্যাম্পেইন চালাবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস জানান, হ্যাঁ ভোটের সুফল এবং না ভোটের সম্ভাব্য ক্ষতি বোঝাতে বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত সরকার জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।