ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কড়াইল বস্তির আগুন: তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২১:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
কড়াইল বস্তির আগুন: তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি ছবি সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বুধবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম শাখার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। এছাড়া ঢাকা জোন–২, তেজগাঁও স্টেশন ও ঢাকা–২৩ ইউনিটের তিন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
 

মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় দেড় হাজার ঘর পুড়ে যায়, ফলে বহু পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
 

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগুনে গৃহহীন হওয়া মানুষের কষ্ট সবার জন্যই বেদনাদায়ক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

বস্তির আগুন নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।