ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:০০:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতরা হলেন - মেহেদী হাসান ( ২৯) ও মাহামুদুল হাসান (৩১। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দু’জন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।