ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজধানীতে আবারও ভূমিকম্প, দুই সংস্থার তথ্যে উৎপত্তিস্থলে ভিন্নতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:০১:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
রাজধানীতে আবারও ভূমিকম্প, দুই সংস্থার তথ্যে উৎপত্তিস্থলে ভিন্নতা ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে টানা কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়, যার মাত্রা রিখটার স্কেলে ৪.৩ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অন্যদিকে, আবহাওয়া অধিদফতর বলছে, কম্পনের উৎস ছিল রাজধানীর বাড্ডা অঞ্চল। দুই প্রতিষ্ঠানের তথ্যে উৎপত্তিস্থল নিয়ে সামান্য ভিন্নতা দেখা গেলেও উভয় সংস্থাই মাত্রাকে হালকা হিসেবে উল্লেখ করেছে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যা কম সময় স্থায়ী ছিল। পরপর দুই দফা কম্পনে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।