ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিচার বিভাগ প্রশাসনিকভাবে আরও স্বাধীন হবে এবং নিম্ন আদালত পরিচালনার গুরুত্বপূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীনে চলে যাবে।
 
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন করা হয়। দীর্ঘদিন ধরে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিয়ে যে আলোচনা চলছিল, এই অধ্যাদেশের অনুমোদন সেই প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিল।
 
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের ফলে বিচার বিভাগ প্রকৃত অর্থে স্বাধীন হওয়ার সুযোগ পাবে। এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, শৃঙ্খলাভঙ্গসহ প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট সচিবালয়ের কাছে ন্যস্ত থাকবে। এতে আদালতের কাঠামো ও কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদারভাবে পরিচালিত হওয়ার পথ সুগম হবে।
 
এ অধ্যাদেশ কার্যকর হলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় চলার সুযোগ তৈরি হবে, যা দীর্ঘদিনের দাবির বাস্তবায়নও বটে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।