ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঁশখালীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৪:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বাঁশখালীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার সামনে প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাজাট অনন্তপুর এলাকার মৃত আহদুল্লার পুত্র।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার মূল গেটের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বাঁশখালীর দক্ষিণ দিক পেকুয়া থেকে মোটরসাইকেল যোগে আসা সাইফুর রহমানের দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রধান সড়কে থানার মূল গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
 
সমপ্রতি বাঁশখালীর প্রধান সড়কে কঙবাজার থেকে আসা আরো বেশ কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করে একইভাবে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য রোধে বাঁশখালীর প্রধান সড়কে স্থায়ী পুলিশ চৌকি কিংবা ক্যাম্প করে; দক্ষিণ দিক থেকে আসা সকল গাড়ি তল্লাশির দাবি জানান বাঁশখালীর সচেতন জনগণ। নাহলে ইয়াবাসহ মাদকদ্রব্য সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ জনগণ। অভিযোগ রয়েছে, ইয়াবা ও অন্যান্য মাদকসহ গ্রেপ্তারকৃতদের আদালতে চালান দেয়া হলেও সাক্ষীর অভাবে অল্প সময়ের মধ্যেই জেলহাজত থেকে বেরিয়ে আসেন মাদক কারবারিরা। ফলে আবারো মাদক পাচারে নেমে পড়ে তারা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।