ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজা পুনর্গঠনে জাতিসংঘের প্রস্তাবনা প্রত্যাখ্যান হামাসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
গাজা পুনর্গঠনে জাতিসংঘের প্রস্তাবনা প্রত্যাখ্যান হামাসের যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত
 

গাজা পুনর্গঠনের লক্ষ্য নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গৃহীত প্রস্তাবনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

সোমবার নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘২০ দফা শান্তি চুক্তি’, যা গাজার পুনর্গঠন ও নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসে একটি বিস্তৃত পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবনাটিতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের সুপারিশ রয়েছে।
 

ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তিতে হামাস সম্মতি জানালেও জাতিসংঘের এই প্রস্তাবনাকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি—স্বাধীন জাতির ভূখণ্ডে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন বা বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। একই অবস্থান জানাচ্ছে ইসরাইলি অভিযানে বিপর্যস্ত ফিলিস্তিনিও।
 

প্রস্তাবনাটি অনুসারে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ ও অ-সামরিকীকরণ কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া ‘বোর্ড অব পিস’ কমিটিতে থাকতে পারবে সেই সব জাতিসংঘ সদস্য রাষ্ট্র, যারা এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে।
 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবনাটিতে সমর্থন জানিয়েছে। কূটনীতিকদের মতে, এটি গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। পরিকল্পনাটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।