ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চতুর্থ বিয়ের জন্য তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ, থানায় অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:২৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:২৮:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
চতুর্থ বিয়ের জন্য তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ, থানায় অভিযোগ ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহজাহান নামের এক ব্যক্তি চতুর্থ বিয়ের উদ্দেশ্যে তৃতীয় স্ত্রী সীমা আক্তারকে মৃত দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে ভুয়া সনদ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সনদের মাধ্যমে ভোটার তালিকায় সীমাকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
 
এ ঘটনায় সীমা আক্তার ফতুল্লা মডেল থানায় স্বামী শাহজাহান, ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু এবং তথ্য সংগ্রহকারী শারমিন আকতারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগে বলা হয়, শাহজাহান তার আগের দুই বিয়ের তথ্য গোপন রেখে নয় বছর আগে সীমাকে বিয়ে করেন এবং তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে চতুর্থ বিয়ের পরিকল্পনায় সীমাকে মৃত দেখিয়ে নির্বাচন অফিসে তথ্য দাখিল করেন তিনি।
 
ইউপি সদস্য রঞ্জু বলেন, প্রতিদিন শত শত আবেদন যাচাই না করেই তিনি সই করতেন এবং শারমিনের সরলতার সুযোগে এই জালিয়াতি ঘটে থাকতে পারে।
 
ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগ তদন্তে এসআই শুভঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।